কল সেন্টারে চাকরির সুযোগ দিচ্ছে ২৪/৭ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। প্রতিষ্ঠানটি মূলত টেলিমার্কেটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কল সেন্টার হিসেবে কাজ করে। এরই অংশ হিসেবে টেলিসেলস কার্যক্রমের জন্য জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: টেলিসেলস এক্সিকিউটিভ।
পদের সংখ্যা: ২০ জন।
বেতন ও সুযোগ-সুবিধা: ১৫০০০-২০০০০ টাকা। এছাড়াও মোবাইল বিল, ভ্রমণ অ্যালায়েন্স, ক্রেডিট কার্ড, পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, জীবন বিমা ও উৎসব ভাতা প্রদান করা হবে।
আবেদন যোগ্যতা
প্রার্থীদের অন্তত এইচএসসি পাস হতে হবে। তবে ও লেভেল, এ লেভেল, স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের কল সেন্টার, কল সেন্টার ট্রেনিং, কল সেন্টার সুপারভিশন, ম্যানেজমেন্ট, কাস্টমার কেয়ার, কাস্টমার সার্ভিস, ইংরেজি ভাষায় সাবলীল ও পরিশ্রমী হতে হবে। প্রার্থীর বয়সসীমা ২১-৪০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বিশেষ করে মাল্টিটাস্কার প্রার্থীদের গুরুত্ব দেওয়া হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২২
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.