ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ কোম্পানিতে ডিএসসিসি, পূর্বাচল ও টঙ্গীর কিছু এলাকার জন্য অপারেশন বিভাগে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (অপারেশন)
পদসংখ্যা: ১
বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: প্রাথমিকভাবে দুই বছরের চুক্তিভিত্তিক
বেতন স্কেল: ১,৪৯,০০০ টাকা।
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট বিষয়ে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন, ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন ইউটিলিটিস বিভাগে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র ম্যানেজার পদে (চতুর্থ গ্রেডে সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ার বা সমপদে) অন্তত ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিকিউএম, টিপিএম, প্রিভেনটিভ মেইনটেন্যান্স ও করপোরেট গভর্ন্যান্স সম্পর্কে জানাশোনা থাকতে হবে। পাওয়ার সিস্টেমে অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডেসকোর ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে CLICK HERE TO APPLY ONLINE-এ ক্লিক করে আবেদন করতে হবে। সদ্য তোলা ছবি, স্বাক্ষর, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদ স্ক্যান করে একই লিংকে নির্দেশনা অনুযায়ী আপলোড করতে হবে।
সুযোগ-সুবিধা:
মূল বেতনের সঙ্গে ৫০ শতাংশ বাড়িভাড়া, বছরে দুটি উৎসব বোনাস, মূল বেতনের ২০ শতাংশ বৈশাখী ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইনস্যুরেন্স, অর্জিত ছুটির ভাতা ও মেডিকেল–সুবিধা আছে। চালক, জ্বালানিসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও দেয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.