
অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহীরা ই-মেইলের মাধ্যমে সিভি পাঠাতে পারবেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কো-অর্ডিনেটর (রিপোর্টিং অ্যান্ড কমিউনিকেশন)।
পদসংখ্যা: অনির্ধারিত।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসে ৮০,০০০-৯০,০০০ টাকা। বছরে দুটি উৎসব বোনাসের সুযোগ আছে।
আবেদন যোগ্যতা
যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান, সাংবাদিকতা, গণযোগাযোগ বা সমমান পর্যায়ের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। একাডেমিক পর্যায়ে কমপক্ষে একটি প্রথম শ্রেণি/ বিভাগ ও ২টি দ্বিতীয় শ্রেণি/ বিভাগ থাকতে হবে। কোনো বেসরকারি বা উন্নয়ন সংস্থায় ভূমি ও মানবাধিকার এবং গভর্নেন্স সেক্টরে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কমিউনিকেশন অ্যান্ড স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনিকস, রিপোর্টিং, ডকুমেন্টেশন, পাবলিকেশন এবং অডিও ভিজ্যুয়াল ম্যাটেরিয়াল প্রস্তুতের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। মনিটরিং ও ইভাল্যুশন টুলের কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজ করতে হবে। তবে নিয়মিত ফিল্ড ভিজিট করায় আগ্রহ থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
আগ্রহীদের পাসপোর্ট সাইজের ছবিসহ পূর্ণাঙ্গ সিভি (পাঁচ পৃষ্ঠার বেশি নয়) সরাসরি, ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। ডাকযোগে সিভি পাঠাতে হবে দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাসা নম্বর-১/৩, ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা-১২০৭- এই ঠিকানায়। ই-মেইল করা যাবে [email protected] এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৪ আগস্ট ২০২২।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.