আন্তর্জাতিক এনজিও সংস্থা কনর্সান ওয়ার্ল্ডওয়াইড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিনস স্পেশালিস্ট।
পদের সংখ্যা : ১।
আবেদন যোগ্যতা
এমবিএ বা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা সমমান বিষয়ে মাস্টার্স পাস। পদ সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। নেগশিয়েশন স্কিল থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর কক্সবাজারে কাজের আগ্রহ থাকতে হবে।
বেতন ও সুযোগ সুবিধা
মাসিক বেতন ৫৯৫৪১ টাকা। এছাড়াও মাসিক হার্ডশিপ অ্যালায়েন্স ভাতা দেওয়া হবে ১০,০০০ টাকা। এছাড়াও উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুয়েটি, জীবন বিমাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.