নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ/ সিনিয়র অফিসার’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ/ সিনিয়র অফিসার – ট্যালেন্ট অ্যাকুইজিশন।
কর্মস্থল: ঢাকা।
বেতন: আলোচনা সাপেক্ষে।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়ে বিবিএ / এমবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর দুই থেকে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা ও চাপের মধ্যে কাজের মানসিকতা থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
প্রার্থীরা বিডিজবস অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অথবা সিভি ই-মেইল করতে পারবেন ([email protected]) এই ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২২।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.