বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিক অসামরিক পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অসামরিক ৩৬ ক্যাটাগরির পদে ৩০৩ কর্মী নিয়োগ দেয়া হবে। সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। আগ্রহীরা আগামী ০৭ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
উচ্চতা: পুরুষের ৫ ফুট, নারীর ৪ ফুট আট ইঞ্চি
ওজন: পুরুষের ৪৮.৬৩ কেজি, নারীর ৩৬.৩৬ কেজি
বুকের মাপ: পুরুষের ৩২-৩৪ ইঞ্চি, নারীর ৩০-৩২ ইঞ্চি
দৃষ্টিশক্তি: ৬/৬
বয়স
৩১ মার্চ ২০২৩ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ১৮-৩২ বছর
ভর্তির স্থান ও তারিখ
রেজিস্ট্রেশন করা প্রার্থীদের এসএমএসের মাধ্যমে জানানো হবে। আগ্রহী প্রার্থীরা বিজ্ঞপ্তিতে দেয়া পদ্ধতি অনুযায়ী টেলিটক প্রি–পেইড মুঠোফোন থেকে খুদে বার্তার মাধ্যমে নিবন্ধন করতে হবে।
বিস্তারিত: নিয়োগ সংক্রান্ত বিষয় জানতে বিজিবির ওয়েবসাইট https://www.bgb.gov.bd/ ভিজিট করতে পারেন।
রেজিস্ট্রেশন শুরু: ২৮ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের শেষ সময়: ০৭ ডিসেম্বর ২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, ২৮ নভেম্বর, ২০২২
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.