
বিশেষজ্ঞরা বলছেন, কিডনিতে সমস্যা হলে তাৎক্ষণিক লক্ষণ বোঝা যায় না। তাই একে 'নিঃশব্দ ঘাতক' বলা হয়। ফলে কিডনি ঠিক রাখতে হলে খাওয়াদাওয়ার দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনটি ফল কিডনিতে পাথর হওয়ার সমস্যা দূরে রাখতে পারে।
সাইট্রাস জাতীয় ফল
ভিটামিন সি কিডনিতে পাথর জমতে বাধা দেয়। পাতিলেবু, কমলালেবু ও মুসাম্বির মতো সাইট্রাস জাতীয় ফলে থাকে প্রচুর পরিমাণে সাইট্রেট। কিডনিতে তা পাথর গঠন রোধ করে। তাই এই ধরনের ফল নিয়মিত খান।
বেদানা
কিডনি ভালো রাখতে খুবই উপকারী বেদানা। কিডনির যাবতীয় কার্যকলাপ সচল রাখে এই ফল। বেদানায় রয়েছে ব্যাপক পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। কিডনিকে সবধরনের সমস্যা থেকে যা রক্ষা করে। তাই দৈনিক একটি করে বেদানা খাওয়া যেতে পারে।
বেরি
ব্লুবেরি ও স্ট্রবেরির মতো বেরি জাতীয় ফল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এগুলোতে অক্সালেট কম। কিডনি সুস্থ রাখতে যা সাহায্য করে। তাই নিয়মিত খেতে পারেন বেরিও। কিডনিতে পাথর হওয়া আটকাতে সবচেয়ে কার্যকর হলো প্রচুর পানি পান করা। নিয়মিত পর্যাপ্ত পানি পান প্রস্রাব পাতলা করে। পাথর তৈরি করতে পারে-এমন খনিজ শরীর থেকে বের করে দেয়। তাই এই সমস্যা থেকে বাঁচতে অবশ্যই পানি পান করুন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.