নানা রকম মাছ দিয়েই ভর্তা তৈরি করা করা যেতে পারে। তবে টাকি মাছের ভর্তা আমাদের সকলের কাছে একটি জনপ্রিয় খাবার। গরম ভাতের সঙ্গে এর জুড়ি মেলা ভার। খেতে সুস্বাদু ও সহজেই তৈরি করা যায় বলে এটি রয়েছে অনেকেরই পছন্দের খাবারের তালিকায়। চলুন জেনে নেই এর রেসিপি-
তৈরি করতে যা লাগবে
টাকি মাছ- ১ কাপ
পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ
আদা-রসুন বাটা- ১ চা চামচ
পেঁয়াজ পাতা- ২ টেবিল চামচ
জিরা বাটা- ১ চা চামচ
রসুন মিহি কুচি- ২ টেবিল চামচ
ধনিয়া বাটা- ১ চা চামচ
লবণ- স্বাদ অনুযায়ী
হলুদ বাটা- ১/২ চা চামচ
মরিচ বাটা- ১ /২ চা চামচ।
তৈরি করবেন যেভাবে
মাছ কুটে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কাটা বেছে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন। এরপর তাতে দিন বাটা মসলা, সামান্য পানি ও রসুন দিয়ে কষান। কষানো হলে পেয়াজপাতা দিয়ে নাড়ুন। এবার মাছ দিয়ে ভাজুন। দিয়ে দিন লবণ। মাছ হালুয়ার মতো হয়ে এলে নামিয়ে নিন, যেন ঝুরি ও শুকনা না হয়। এবার পরিবেশনের পালা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.