মেদ ঝরানো থেকে শুরু করে ক্যানসার, হাঁপানি, ডায়াবেটি-এর মতো রোগ নিরাময় করে থাকে করলা। এবিষয়ে বিশেষজ্ঞরা জানান, ফ্যাট সেলগুলো বার্ন করে নতুন ফ্যাট সেল তৈরি হতে বাধা দেয় করলা। এই করলার রস ডায়াবেটিস রোগীদের জন্যও বেশ উপকারি।
পলিপেপটাইড বি, ভিসিন এবং ক্যারাটিন রয়েছে করলায়। প্রতিদিনের ডায়েটে করলার জুস রাখলে উচ্চরক্তচাপ কমে। রক্তে শর্করার পরিমাণও নিয়ন্ত্রণে থাকে। হাঁপানি এবং ফুসফুসের যেকোনো রোগ প্রতিরোধ করে করলার জুস।
নিয়মিত করলার জুস খেলে ত্বক অনেক টানটান এবং তরতাজা দেখায়। বলিরেখা দূর হয়। করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। মধু মিশিয়ে করলার জুস খেলে হজম শক্তি বাড়ে। তাছাড়া এতে রয়েছে ফাইবার, যা পরিপাকতন্ত্রকে সক্রিয় রাখে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.