
শীত আসার আগেই পায়ের কোমলতা-উজ্জ্বলতা হারাতে বসেছে? সাধারণ যত্নের পাশাপাশি মাসে একদিন একটু বাড়তি যত্ন নিন।
তাতেই পাবেন সুন্দর-উজ্জ্বল-কোমল পা।
গোড়ালিতে ও ফাটা জায়গায় একটু বেশি পরিমাণ লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে পায়ের কোমলতা ফিরে আসবে। এবার পানি থেকে পা তুলে নেইলকাটার দিয়ে পায়ের নখ কেটে পছন্দের শেপ দিন। ফাইলার দিয়ে নখ ফাইল করুন। কিউটিকল দিয়ে নখের চারপাশের ময়লা তুলে ফেলুন। এরপর আবার পা পানিতে ৫ থেকে ১০ মিনিট ভিজিয়ে রাখুন।
ব্রাশ দিয়ে নখ ও পা ঘষতে থাকুন। পিউমিস স্টোন দিয়ে গোড়ালি পরিষ্কার করুন। এভাবে সব ডেথ সেল ও ময়লা উঠে আসবে। এবার ঠাণ্ডা পানিতে পা ধুয়ে ফেলুন।
এবার পায়ের জন্য মাস্ক-
দুই টেবিল চামচ আলুর রস, আধা কাপ চালের গুঁড়া, সামান্য আলমন্ড অয়েল ও এক চা চামচ মধু দিয়ে মাস্ক তৈরি করে পায়ে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন।
সবশেষে নখে নেইলপলিশ লাগান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.