চলছে শীতকাল। এই সময়ে শরীরের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বজায় রাখতে খেতে হবে বিশেষ খাবার। শীতে দেহের গড় উষ্ণতা বজায় রাখতে অনেকেই নিয়মিত গুড় এবং তিল খেয়ে থাকেন। এ বার সেই তালিকায় যোগ করতে পারেন নিম্নলিখিত তিনটি খাদ্য।
আদা: আদা হজমে তো সাহায্য করেই, পাশাপাশি এর পরিচিতি রয়েছে ডায়াফরেটিক উপাদান হিসাবেও। অর্থাৎ তা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বৃদ্ধি করে।
খাসির মাংস: সকলের পক্ষে উপযোগী না হলেও যাঁরা অন্য শারীরিক সমস্যায় ভুগছেন না, তাঁরা দেহের তাপমাত্রা বাড়াতে খাসির মাংস খেতে পারেন। এতে প্রচুর আয়রন থাকে, যা দেহের অক্সিজেন পরিবহণ ক্ষমতা বাড়ায়।
মিষ্টি আলু: মিষ্টি আলুর পরিপাক হয় বেশ ধীর গতিতে। স্বাভাবিক ভাবেই যে সব খাদ্য উপাদান ধীর গতিতে পরিপাক হয়, সেগুলি লম্বা সময় ধরে শরীরকে উষ্ণ রাখে।
সূত্র: আরটিভি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.