
এক সময়ের সীমাহীন ভলোবাসা সময়ের পরিক্রমায় শূন্যতায় গিয়ে ঠেকে। এমন জীবনপদ্ধতি মানুষকে ভেতর থেকে নিঃশেষ করে দেয়। দিনের পর দিন এভাবে চলতে থাকলে এক সময় কাছের মানুষগুলোও দূরে সরে যায়।
সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, বিয়ের পর প্রথম কিছুদিন আনন্দে কাটলেও সময়ের সঙ্গে সঙ্গে সেই আনন্দ ফ্যাকাশে হয়ে যায়। এ ক্ষেত্র প্রথম পাঁচ বছরকে একটি সাধারণ মানদণ্ড ধরা হয়। এরপরই শুরু হয় ঝামেলা।
তবে এমন অবস্থা সুখী-সুন্দর জীবনের জন্য ভালো কিছু নয়। তাই সচেতন হতে হবে। ফিরিয়ে আনতে হবে সম্পর্কের পুরেনো রঙ।
শুধু দুজন চলে যান কোথাও
ছুটি পেলেই চলে যান দূরে কোথায়। স্বল্প মেয়াদী ছুটি হলে বেড়াতে যেতে পারেন হাতের কাছেও। আর এই বেড়ানোর মাঝেই পুরনো দিনের রোম্যান্সকে ফিরে পাওয়ার চেষ্টা করুন। পাহাড়, নদী, বনের পাশে হাঁটতে হাঁটতে ভালোবাসার খুঁনসুটিতে বাঁচিয়ে তুলুন নিজেদের সম্পর্ককে।
স্মৃতিচারণ
সম্পর্কের সবচেয়ে আনন্দের সময় প্রথমদিনগুলো। সেসব দিনের কথা ভুলে গেলে তো চলবে না। অবসরে সেই সময়ের ছবি বের করুন, দেখুন দুজনে। স্মৃতিচারণ করুন সেই সময়ের দিনগুলোর কথা। দেখবেন স্মৃতিচারণ করতে করতে ফিরে যেতে ইচ্ছে করছে সেসব দিনে। আর এতেই ফিরে পাবেন পুরনো সুর।
দুজন দুজনকে সময় দেন
সম্পর্কের জন্য সময় দেয়াটা জরুরি। এটা সম্পর্কের যত্ন নেয়ারও অন্যতম উপায়। একসাথে বসবাস করছেন অথচ আপনার সঙ্গী হয়তো ভেতরে ভেতরে একাকী বোধ করছেন। এ ক্ষেত্রে সময়ই প্রকৃত ওষুধ। অফিসের কাজ অফিসেই মিটিয়ে আসুন। বাড়িটাকে অফিস বানিয়ে ফেলবেন না। বরং সঙ্গীকে সময় দিন। একসঙ্গে টিভি দেখুন; দেখুন প্রিয় সিনেমা। প্রয়োজনে বাইরে খেতে যান, সব সমস্যা মিটে যাবে।
গিফট দিন
উপহার পেতে প্রতিটি মানুষই পছন্দ করেন। গিফট দিলে সম্পর্কও ভালো থাকে। ভেবে দেখুন তো, প্রিয় মানুষকে কতদিন গিফট দেন না। দূরত্ব বেড়ে যাওয়ার এটাও একটা কারণ। তাই সুযোগ পেলেই কিছু না কিছু গিফট দিন। দেখবেন সম্পর্কের পুরনো রসায়ন ফিরে আসছে।
বাড়ান ঘনিষ্ঠতা
সম্পর্ক পুরনো হলেই অনেকে ঘনিষ্ঠ হতে চান না। এই মনোভাব আরও বেশি করে জটিলতা ডেকে আনে। এক পর্যায়ে জমতে থাকে হতাশা। তাই এমনটা করা মোটেও উচিত নয়। বরং আগের মতোই ঘনিষ্ঠ হতে চেষ্টা করুন। বিজ্ঞান বলছে, দাম্পত্য ঠিক রাখতে রোম্যান্স জরুরি। তাই আমাদের না হোক বিজ্ঞানের কথা মেনে চলুন। দেখবেন জীবন থেকে একঘেয়েমি পালিয়ে গেছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.