জুয়া, মাদক থেকে শুরু করে যৌনতায়ও আসক্তি থাকে অনেকের। আর এসব কিছুই আসলে মানসিক সমস্যা থেকে হয়ে থাকে। ফলে একপর্যায়ে আসক্ত মানুষদের জীবনও হুমকির মধ্যে পড়ে যায়। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এক গবেষণায় স্বাস্থ্যগত নানা রকম সমস্যা চিহ্নিত করেছে। তার মধ্যে যৌন আসক্তিকে মানসিক ব্যাধি হিসেবে উল্লেখ করা হয়। তাতে এও বলা হয়, নানা ধরনের মানুষের মধ্যে নানা রকম যৌন চাহিদা থাকে। তাতে আরো বলা হয়, যেসব ব্যক্তি নিজেদের যৌন আচরণ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং শারীরিক মিলনের পরেও বারবার মিলনের জন্য উদগ্রীব হয়ে পড়েন, তারা যৌন আসক্ত। যৌন আসক্তির ফলে ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায়, পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ার শঙ্কা থাকে, অসামাজিক হয়ে ওঠে, শিক্ষাক্ষেত্রে অবণতি ঘটে এবং সর্বোপরি অসামাজিকভাবে কেবল যৌন বিষয়ে আকাঙ্ক্ষা তৈরি হয় ভুক্তভোগীর মনে।
যৌন আসক্তদের যে ধরনের লক্ষণ দেখা যায়
১. ব্যক্তির জীবনে যৌনতার বিষয়টি মুখ্য হয়ে ওঠে। আর অন্য সবকিছু তুচ্ছ হয়ে যায় তার কাছে।
২. কোনোভাবেই যৌন আসক্তি থেকে বেরিয়ে আসতে না পারা।
৩. মিলনের খানিকবাদেই আবারো আকাঙ্ক্ষা জেগে ওঠে।
৪. মিলনের জন্য যে কোনো ধরনের ঝুঁকি নিতেও পিছপা না হওয়া।
এছাড়া আরো কিছু লক্ষণ রয়েছে তাদের মধ্যে
১. বেশ কয়েকজন যৌন সঙ্গী থাকে। আবেগের জায়গা না থাকলেও অনেকের সঙ্গে শারীরিক সম্পর্ক থাকে।
২. নিয়মিত হস্তমৈথুন করে তারা।
৩. যৌন কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়।
৪. পর্নোগ্রাফি দেখার নেশা থাকে।
৫. অনিরাপদ যৌনতায় আগ্রহ থাকে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.