উপকরণঃ বাগদা চিংড়ি আধা কেজি, আদা বাটা আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ ভেজে বাটা ২ টেবিল চামচ,শুকনো মরিচ ভেজে গুঁড়ো করা ১ চা চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, তেল ২ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ।
প্রণালীঃ চিংড়ি মাছ পরিষ্কার করে সব উপকরণ দিয়ে মেখে ১ ঘন্টা রাখতে হবে। মসলা সহ মাছ কলা পাতায় মুড়িয়ে গ্রিলে বা প্রি-হিটেড ওভেনে ২৫০ ° সেন্টিগ্রেড তাপে ২৫ মিনিট রান্না করতে হবে।এরপর আপনার মজাদার তন্দুরী চিংড়ি তৈরি ,এবার পছন্দ মত উপকরণ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.