রেসিপিতে রয়েছে আলু পরোটা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কিভাবে বানাতে হবে এই আলু পরোটা।
উপকরণ
উপকরণের নাম পরিমাণ
আলু ছয়/সাতটি
ময়দা দুই কাপ
কাঁচামরিচ চারটি
ধনেপাতা পরিমাণমত
কালো গোলমরিচের গুঁড়া আধা টেবিল চামচ
মাখন স্বাদমত
লবণ স্বাদমত
রান্নার পদ্ধতি
১।প্রথমে আলু সেদ্ধ করে চটকে নিন। একটি ব্লেন্ডারে কাঁচামরিচ ও ধনেপাতা ভালো করে ব্লেন্ড করে নিন। এবার আলুর মিশ্রণের সঙ্গে কাঁচামরিচের মিশ্রণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে নিন।
২। ময়দার সঙ্গে আলুর মিশ্রণ মিশিয়ে খামির তৈরি করে নিন। এখন পরোটার মতো করে বেলে নিন। চুলায় ননস্টিক প্যানের ওপর মাখন দিয়ে পরোটা ভেজে নিন।
৩। টক-মিষ্টি বা টক দই দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন দারুণ সুস্বাদু আলু পরোটা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.