
পাত্র ঠিক থাকলেও নানা কারণে বিয়েটা আটকে থাকে। আবার দীর্ঘদিন ধরেই প্রেম করছেন কিন্তু বিয়ে করার সাহস পাচ্ছেন না। বিয়ের জন্য চাই কিছু প্রস্তুতি। বেশ কিছু লক্ষণেই বুঝতে পারবেন যে আপনি বিয়ে জন্য প্রস্তুত।
◾সম্পূর্ণ বিশ্বাস: যখন আপনার জীবনের সব দিক থেকেই প্রেমিককে চোখ বুজে বিশ্বাস করতে পারবেন।
◾একই লক্ষ্য: যখন আপনার ও আপনার সঙ্গীর লক্ষ্য মিলে যায় এবং দুজনই একে অন্যের উচ্চাকাঙ্ক্ষা সম্মান জানায়।
◾কঠিন সময়: যখন জীবনের কঠিন থেকে কঠিনতম সময়েও একে অন্যের পাশে থাকেন, দুজন দুজনকে সমর্থন দিয়ে থাকেন।
◾নিরাপদ বোধ করা: যখন একে অন্যের কাছাকাছি থাকাকালীন নিরাপদ বোধ করেন। যে সঙ্গী কাছে থাকলে উষ্ণ ও ঘরোয়া অনুভূতি কাজ করলে।
◾পরিবারের সম্মতি: যখন পরিবারের লোকজন আপনার জীবনে সঙ্গীর উপস্থিতিকে আন্তরিকভাবে সম্মতি জানাবে।
◾অর্থনৈতিক: আপনি যখন অর্থনৈতিকভাবে স্বাধীন এবং ভবিষ্যতে বিয়ে সংক্রান্ত এবং পারিবারিক দায়িত্বভার বহন করতে সক্ষম হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.