অফিসে কাজের বস্ততার কারণে বেশিরভাগ মানুষই ডেস্কে বসে কাজ করেন। এক্ষেত্রে দীর্ঘক্ষেণ বসে থাকার কারণে শরীরের পেশি নড়াচড়া হয় না। আর এ কারণে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে।
শুধু একঘেয়ে বসে কিংবা শুয়ে থাকার কারণেই কিন্তু হৃদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। শারীরিক নিষ্ক্রিয়তার কারণেই এখন অল্প বয়সীদের মধ্যেও দেখা দিচ্ছে গুরুতর সব রোগ। এজন্য বিশেষজ্ঞরা বারবার পরামর্শ দেন, শারীরিকভাবে সক্রিয় থাকার জন্য। যারা দিনে দীর্ঘক্ষণ চেয়ারে বসে সময় কাটান তাদের উচিত কিছুক্ষণ পরপর বিরতি নেওয়া ও হাঁটাহাঁটি করা, সিঁড়ি বেয়ে ওঠা-নামা করাসহ গাড়ির বদলে এদিক সেদিক পায়ে হেঁটে চলা করা ইত্যাদি।
অতিরিক্ত বসে থাকা যে কারণে ক্ষতিকর-
ত্বকের বিভিন্ন সমস্যা বাড়ায়
অতিরিক্ত ওজন ও দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরের যেসব অংশে বেশি চাপ পড়ে সেসব স্থানে ব্রণের সমস্যা বেড়ে যায়। ত্বকে ঘর্ষণ ও চাপের কারণে ব্রণ মেকানিকা হয়। নিষ্ক্রিয় জীবনধারা ত্বকে ব্রণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
ভেরিকোজ শিরার কারণ
হাঁটার সময় আমাদের পায়ের পেশিগুলি সংকুচিত হয়, নমনীয় হয় ও নীচের পায়ের প্রধান রক্তনালিগুলোতে চাপ প্রয়োগ করে। তবে দীর্ঘসময় বসে থাকার ফলে রক্ত সঞ্চালন হয়, যা ভেরিকোজ শিরার সমস্যার সৃষ্টি করে।
হরমোনজনিত ব্রণের ঝুঁকি বাড়ায়
শারীরিক নিষ্ক্রিয়তার এক নম্বর প্রভাব হলো ওজন বৃদ্ধি। আর ওজন বাড়তেই ত্বকে দেখা দেয় নানা সমস্যা। স্থূলতা ত্বককে উল্লেখযোগ্যভাবে আরও শুষ্ক করে দেয়। এমনকি বেশি ঘাম হওয়ায় লোমকূপের ছিদ্র আটকে যায় ও ব্রণ হয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.