পৃথিবীতে বেশির ভাগ মানুষই দীর্ঘায়ু পেতে চান। কিন্তু শুধু দীর্ঘায়ু পেলেই হবে না, দীর্ঘদিন সুস্থভাবে বাঁচাটাও জরুরি। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দৈনিক শারীরিক ব্যায়াম ও মনোচাপ থেকে মুক্তিতে আয়ু বাড়ে। এর বাইরে আরও কিছু স্বাস্থ্যকর অভ্যাস আছে যার মাধ্যমে খুব সহজে স্বাস্থ্য ভালো রাখা যায়। সুস্থ থাকতে ও দীর্ঘায়ু পেতে এসব নিয়ম সহজে আপনার অভ্যাসের সঙ্গে মানিয়ে যেতে পারে।
প্রতিদিনের জীবনে কয়েকটি পরিবর্তন আনলেই বাড়তে পারে আয়ু। এমনই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক গবেষণায়। ব্যস্ততার কারণে নানা অজুহাত দেখিয়ে আমরা অনেকেই শরীরচর্চা এড়িয়ে চলি। তবে গবেষকদের মতে, নিয়মিত শরীরচর্চা করাই দীর্ঘ আয়ু লাভের চাবিকাঠি। সারা দিন বেশির ভাগ সময়ই আমরা বসে কাজ করি। আর সে কারণেই শরীরে বাসা বাঁধে নানা রোগব্যাধি।
গবেষণায় জানা গিয়েছে, শরীরচর্চা করলে শুধু যে সচল থাকবেন তা নয়, মানসিক স্বাস্থ্যও ভাল থাকবে ব্যায়ামের ফলে। গবেষকদের মতে, দৈনিক ১০ মিনিটের হাঁটা বয়স ঠেকিয়ে রাখতে পারে। নিরামিষ খাবার খেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকিও কমবে। সামাজিক অনুষ্ঠানে যোগ দিলেও কিন্তু মস্তিষ্ক বেশি সচল হবে। অবসাদ কমবে। অকাল মৃত্যুর ঝুঁকিও কমবে। ঘরবন্দি হয়ে থাকলেও আয়ু কমতে পারে বলে জানাচ্ছে গবেষণা।
যে তিন অভ্যাসে বাড়তে পারে আয়ু
সকালে উঠে ১০ থেকে ১৫ মিনিটে হাঁটা।
ছয় থেকে আট ঘণ্টার ভাল ঘুম।
নতুন মানুষের সঙ্গে আলাপ, সামাজিক আলাপচারিতা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.