
পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, মানিয়ে নেওয়ার ক্ষমতা, নিজেদের মধ্যে বোঝাপড়ার স্বচ্ছতা, এসবই একটি সুখী দাম্পত্য জীবনের জন্য প্রয়োজন। আরো বেশী প্রয়োজন, একের প্রতি অন্যের "সহমর্মিতা"।
আমি অবিবাহিত। তাই এ বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতা নেই বললেই চলে। তবে নিজের ফ্যামিলি বা আশেপাশের লোকজনদের কাছ থেকে এ ব্যাপারে কিছুটা শিখেছি।
দাম্পত্য জীবনে সুখের পিছনে যেটা সবার আগে প্রয়োজন, সেটা হচ্ছে mentally attachment (আমার যেটা মনে হয় আর কি)। দুজন দুজনকে ঠিক কতটা বুঝতে পারছে সেটাই মুখ্য বিষয়। এমন অনেককেই দেখেছি যারা সংসার ঠিকই করছে, সমাজের বাকি সবার সামনে শো অফ ও করছে, কিন্তু তাদের মনের মিল নেই। হ্যাঁ, বিয়ের পরে দুজন দুজনকে বুঝতে অবশ্যই সময় লাগে।
যদি love marriage হয় তাহলে একটু ভিন্ন কথা। কারন সেখানে একে অপরকে আগে থেকেই খুব ভালোভাবে চিনে। তবে arrange marriage হলে তো একটু সময় লাগবেই।
তবে সেটাকে মানিয়ে চলুন। পুরুষ হলে বলব, বিয়ের পরে বউকে নিয়ে প্রচুর ঘুরুন, শপিংয়ে নিয়ে যান, কাছেরজনকে বুঝার চেষ্টা করুন। আর মেয়ে হলে বলব, ভালো ভালো রান্না করে খাওয়ান 🙄। তবে এটা কিন্তু শুধু বিয়ের প্রথম প্রথম করলেই হবে না, বরং long life দুজন এমনই থাকুন। একে অপরের ব্যস্ততাকে মূল্যায়ন করুন।
মেয়েদের একটা সমস্যা আছে। সেটা হচ্ছে, তারা প্রিয়জনের মুখে অন্য কোন মেয়ের গুনগান শুনতে পারে না। এটা কিন্তু হিংসা নয়, বরং এটাকে আসলে কি বলে মূল্যায়ন করা উচিত সেটা আমার জানা নেই। তাই এ ধরনের কাজ থেকে বিরত থাকুন।
অফিসের কাজে যদি খুবই ব্যস্ত থাকেন, কথা বলার সময় নেই আপনার, তাহলে ছোট্ট একটা টেক্সট করে স্ত্রীকে পাঠিয়ে দিন " একটু বিজি আছি, পরে কথা বলছি"। একথাটুকু লিখার সময় নিশ্চয়ই পাবেন। সারাদিন পরে যখন একটু সময় পাবেন তখন ছোট্ট একটা বানী মুখ থেকে ছেড়ে দিন, "সরি, সারাদিন অনেক বিজি ছিলাম। মন খারাপ করনি তো?" ব্যাস, আর কিছু লাগবে না।
এতেই কাজ হয়ে যাবে। মনে রাখবেন, সে কিন্তু আপনার একটা মেসেজের অপেক্ষায় থাকে। বারবার কল বা মেসেজ দিয়ে না পেলে তার মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর আমার মত কোন অস্থির স্বভাবের মেয়ে হলে তো আর কথাই নেই ।
হতে পারে, দুজনের মাঝে একজন খুব রাগী। তাই যখন সে রাগ করবে, তখন উল্টে আপনিও রাগ দেখাতে যাবেন না, তখন চুপচাপ থাকুন। পরে তাকে সেটা বুঝিয়ে বলুন।
আরেকটা ব্যাপার আমি দেখি, সেটা হচ্ছে অনেক পুরুষই নিজেকে খুব বড় মনে করে। তাদের ভাবনাটা এমন, "আমি নিজেই সব বুঝি, আমার স্ত্রী কি আর এত বুঝে"। এমন চিন্তা কারো মাঝে থাকলে বেরিয়ে আসার অনুরোধ জানাচ্ছি । একে অপরের সুখ দুঃখ বুঝার চেষ্টা করুন।
আর একে অপরের বিশ্বাসটা বজায় রাখুন। আপনি যেমন চান সে আপনাকে মন দিয়ে বিশ্বাস করুক, তেমন সেও চায় আপনি যেন তার বিশ্বাসের মর্যাদাটা রাখেন । আরো তো কতকিছুই বলার আছে, কিন্তু এই মাথায় এখন আর কিছু আসছে না ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.