আঁচিল প্রাকৃতিকভাবে শরীরে হয়ে থাকে বলে এমনটা অনেকে ধারণা করে থাকে। যেট সম্পর্ণ ভুল। মূলত, ত্বকের ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। তবে আঁচিল সংক্রামকও হতে পারে। অনেক সময় আঁচিলের স্থানে চুলকানি, পেকে যাওয়া বা রক্তপাত হওয়ার লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। তবে আপনার ত্বকের আঁচিলগুলো যদি নতুন হয় তাহলে ঘরোয়া উপায়েই তা নির্মূল করতে পারবেন। তবে ডায়াবেটিস রোগী বা রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তারা ভুলের এই পদ্ধতি অনুসরণ করবেন না। জেনে নিন আঁচিল দূর করবে কোন ২ উপাদানে-
চা গাছের তেল বা টি ট্রি অয়েল
চা গাছের তেলে অনেক পুষ্টিগুণ থাকে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিসেপটিক গুণ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে আঁচিল বড় হওয়ার পেছনে দায়ী জীবাণুকে ধ্বংস করে চা গাছের তেলের গুণাগুন। আঁচিল দূর করতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে আঁচিলের উপর কিছুক্ষণ রেখে দিন। তারপর ম্যাসেজ করুন। দিনে অন্তত ৫-৬ বার এই পদ্ধতি অনুসরণ করলেই ফলাফল মিলবে হাতেনাতে।
ক্যাস্টর অয়েল
ক্যাস্টর অয়েলে থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করবে। এজন্য ক্যাস্টর অয়েল আঁচিলে ব্যবহার করুন। দৈনিক ২-৩ বার এই পদ্ধতি অনুসরণ করলেই আঁচিল হালকা হতে শুরু করবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.