বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন মুখোরোচক নাস্তা, সাবুদানার পকোড়া। সাবু হয়ে উঠতেই পারে আপনার বিকেলের টিফিন টাইমের দারুণ সঙ্গী। রইল প্রণালী।
উপকরণ
সাবুদানা: এক কাপ
পানি ঝরানো টক দই: আধ কাপ
গোলমরিচ গুঁড়া: আধ চা চামচ
ভাজা জিরা গুঁড়া: আধ চা চামচ
চাটমশলা: আধ চা চামচ
বিটনুন: স্বাদমতো
আলু সেদ্ধ: দু’টি (বড়)
লেবুর রস: এক চামচ
কাঁচামরিচ কুচি: দু’চামচ
ধনেপাতা কুচি: চার চামচ
বাদাম কুচি: দু’চামচ
গোটা জিরা: আধ চা চামচ
লবন ও চিনি: স্বাদমতো
প্রণালী
সাবুদানা ভাল করে ধুয়ে জলে ভিজিয়ে রাখুন ৪-৫ ঘণ্টার জন্য। একটি পাত্রে টক দই নিয়ে একে একে গোলমরিচ গুঁড়া, বিটনুন, ভাজা জিরের গুঁড়া , চাটমশলা আর সামান্য চিনি দিয়ে একটি মিশ্রণ বানিয়ে রাখুন। সাবুদানাগুলি ফুলে উঠলে ভাল করে জল ঝরিয়ে নিয়ে একটি বড় পাত্রে রাখুন। তাতে আলু সেদ্ধ, লেবুর রস, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, বাদাম কুচি, গোটা জিরে, নুন ও চিনি যোগ করে খুব ভাল করে মেখে নিন। মিশ্রণে সামান্য ছাতুও যোগ করতে পারেন, তাতে পাক ভাল আসবে।
এ বার সেই মিশ্রণ থেকে গোল গোল পকোড়ার মাপের মণ্ড তৈরি করুন। সেই পকোড়ার মাঝে এক চামচ দইয়ের মিশ্রণ ভরে দিন। এ বার কড়াইতে তেল গরম করে ছাঁকা তেলে ভেজে নিন পকোড়াগুলি। ধনেপাতার চাটনির সঙ্গে পরিবেশন করুন মুচমুচে সাবুর পকোড়া।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.