
দুইদিনের দ্বিপাক্ষিক সফরে থাইল্যান্ডে রয়েছেন তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার (২৫ মে) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার সফরের দ্বিতীয় দিন সকালে তিনি ব্যাংককে অবস্থিত ইউনেসকেপ এর সদর দফতরে এক্সিকিউটিভ সেক্রেটারি এই ই মিজ আরমিদা সালসিয়াহ আলিসজাবানা-এর সাথে বৈঠক করেন।
বৈঠকে প্রতিমন্ত্রী তথ্য প্রযুক্তি ক্ষেত্রে গত ১৩ বছরে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপ ও অর্জনসমূহ তুলে ধরেন। এরপর ইউনেসকেপ ও আইসিটি ডিভিশনের বাংলাদেশ স্টার্টআপ ইকোসিস্টেম অ্যাসেসমেন্ট রিপোর্টের মোড়ক উন্মোচন করেন।
এ রিপোর্টে বাংলাদেশের স্টার্টআপ ব্যবসার বিভিন্ন দিকসমূহ নিয়ে একটি গবেষণা পরিচালিত হয়। বৈঠকসমূহে থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.