প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২২, ৩:৫৫ পি.এম
দেশের গণতন্ত্র একমাত্র আ.লীগের হাতেই নিরাপদ: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র একমাত্র আওয়ামী লীগের হাতেই নিরাপদ। কারণ, দেশের গণতন্ত্রের বিকাশ ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই অগ্রণী ভূমিকা পালন করছে।
রোববার (২০ মার্চ) এক বিবিৃতিতে আওয়ামী লীগ নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সেতুমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, বিএনপির জন্ম এদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে হত্যার মধ্য দিয়ে স্বৈরশাসনের পটভূমিতে। তাদের হাতে গণতন্ত্র কখনই নিরাপদ না।
আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে যায় না- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, আওয়ামী লীগই দেশের একমাত্র স্বাধীনতা, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক সংগঠন।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সুদক্ষ রাষ্ট্র পরিচালনায় এ দেশের মানুষের ভাগ্যের যত উন্নয়ন ঘটেছে, বাংলাদেশ যতই উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠায় অগ্রসর হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ ততই হতাশাগ্রস্ত হয়ে প্রতিনিয়ত প্রলাপ বকছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.