তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, রাষ্ট্রপতির সংলাপে অংশ না নিয়ে বিএনপি আসলে নির্বাচনটা বানচাল করতে চায়।
আজ রোববার (৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সড়কদ্বীপে ‘দিনবদলের মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সংলাপের আয়োজন করেছেন। কিন্তু বিএনপি সেই সংলাপে যাবে না এবং সংলাপের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে।
কারণ তারা যেভাবে ২০১৪ সালে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, ২০১৮ সালে ষড়যন্ত্র করেছিল-একইভাবে তারা আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু দেশের মানুষ তাদের সেই সুযোগ দেবে না। বাংলাদেশের উন্নতির চিত্র তুলে ধরতে গিয়ে মোটা চাল ও কুঁড়েঘরের ব্যবহার ‘বদলে’ যাওয়াকে নজির হিসেবে তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.