ও সম্প্রচার মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, একদিকে দেশে ভারত বিরোধিতা করেছে। অন্য দিকে তারা ভারতে গিয়ে নুজ্য হয়ে নতজানু নীতি অবলম্বন করে।
তারা ভারতের বিরুদ্ধে বক্তৃতা দেয়। তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারত বিরোধী বক্তব্য দেন। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা করেন। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে রাজধানী সেগুনবাগিচার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ মৈত্রী চির অম্লান। এই মৈত্রী রক্তের রন্ধে লেখা। আমাদের দেশে ভারতের অবদানকে অস্বীকার করার চেষ্টা করছে। বিএনপিসহ কিছু রাজনৈতিক দল ভারতবিরোধী বক্তৃতা দেয়।
তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভারত বিরোধিতা। নির্বাচন এলে তাদের ভারত বিরোধী বক্তব্য বেড়ে যায়। বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে, তারা আবার গতকাল (১১ এপ্রিল) সুরসুর করে ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গিয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.