
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম। বুধবার (১৪ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে দেখলাম মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ২০১৩ সালে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছেন। অথচ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। তিনি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে গেলে বেশি খুশি হতাম।
তিনি বলেন, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার জন্য বিএনপি ওয়াশিংটনে গিয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ৭০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। ওই তালিকায় বাংলাদেশের নাম নেই। বিএনপি লবিস্ট নিয়োগ করেও কিছু করতে পারেনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.