স্বাধীনতা একজন লোকের কারণেই এসেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার (২৬ মার্চ) নগরীরর পরিকল্পনা মন্ত্রণালয়ের শহীদ মিনার চত্বরে মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, অনেকে আলীগড়, অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে ডিগ্রি নিয়েছেন। অনেক জ্ঞানী গুণী এদেশে এসেছে। তারা কিন্তু বিশাল বিশাল ব্যক্তি, অনেকে আবার ব্যারিস্টারও আছেন।
এসব ব্যক্তি কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। স্বাধীনতা অর্জন করতে পেরেছেন আমাদের মতো সাধারণ পরিবারের একজন মানুষ। যে মানুষের কাজই ছিল দেশের সব মানুষকে নিজের মানুষ হিসেবে গ্রহণ করা। আর সেই মানুষটি হচ্ছে আমাদের অতি আপনজন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর নেতৃত্বই স্বাধীনতা অর্জনের মূলমন্ত্র।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.