তিনমাস পর আবারও ভার্চুয়াল পদ্ধতিতে হবে মন্ত্রিসভা বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি সংশ্লিষ্টদের পাঠানো এক চিঠিতে জানানো হয়, রোববার (৩ জুন) ভার্চুয়াল পদ্ধতিতে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হবে।
দেশে করোনা মহামারি চলার সময় ভার্চুয়াল পদ্ধতিতে হয়েছিল মন্ত্রিসভা বৈঠক। দীর্ঘদিন পর চলতি বছরের ২৮ মার্চ থেকে সশরীরে এ বৈঠক হয়। চিঠিতে বলা হয়, আগামী ৩ জুলাই রোববার সকাল ১০টায় মন্ত্রিসভা-বৈঠক অনুষ্ঠিত হবে।
আসুন জেনে নেই ঈদুল আজহার নামাজের নিয়ম
উল্লেখ্য, মন্ত্রিসভা বৈঠক ভার্চুয়াল-পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এতে আরও বলা হয়, এ সভায় অংশগ্রহণকালে প্রধানমন্ত্রী গণভবন এবং মন্ত্রিসভার সদস্য ও সচিবরা বাংলাদেশ সচিবালয়স্থ মন্ত্রিপরিষদ বিভাগের ১ নম্বর ভবনের চতুর্থ তলায় অবস্থিত মন্ত্রিপরিষদ কক্ষে (কক্ষ নম্বর-৩০৪) অবস্থান করবেন।
নিয়ম অনুযায়ী, বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফ করবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.