শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিক পথে পরিচালিত হচ্ছে। শনিবার এশিয়ান সেন্টার ফর ইনক্লুসিভ এডুকেশন, বাংলাদেশের উদ্যোগে ষষ্ঠ বারের মতো আয়োজিত একীভূত শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থাকে টেকসই করতে হলে প্রয়োজন সঠিক পরিকল্পনা এবং সেই সঙ্গে শিক্ষাক্রমকে যুগোপযোগী করতে হবে। শিক্ষামন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে নতুন কারিকুলাম পরিমার্জন করেছেন। আমি আশা করেছি যে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যথাযথ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে।
এই আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে। বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা প্রতিমন্ত্রী কারিগরি শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব আরোপ করে বলেন,
বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূলধারায় কারিগরি শিক্ষা ব্যবস্থাকে ব্যাপকভাবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যার ফলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থায় রূপান্তরিত হবে।
শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে নতুন কারিকুলাম পরিমার্জন করেছেন। আমি আশা করেছি যে, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের শিক্ষাব্যবস্থা যথাযথ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে। এই আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে সমন্বয় তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে।
সমাপনী বক্তব্যে সম্মেলনের মেম্বার সেক্রেটারি অধ্যাপক ড. তারিক আহসান সম্মেলনের সহ-আয়োজক, অতিথিবৃন্দ, সেশন চেয়ার, প্যানেলিস্ট, অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.