মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, বেগম রোকেয়া বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত। নারী শিক্ষা, অধিকার এবং নারী আন্দোলনে তার রয়েছে অসাধারণ অবদান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান-২০২২ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, সরকার নারী জাগরণে বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয় করতে বেগম রোকেয়া পদক প্রদান করছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার দেশের পাঁচ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.