
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, প্রকৃতিগতভাবেই মানুষ সুন্দরের পূজারী। সে তার সৌন্দর্যকে সঠিকভাবে প্রকাশ করতে চায় তা সে নারী হোক বা পুরুষ হোক। দিনে একবার হলেও আয়নায় নিজের চেহারা দেখে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার।
সৌন্দর্য পিপাসু মানুষের সৌন্দর্যকে সঠিকভাবে উপস্থাপনের বা পরিস্ফুটনের মূল কারিগর বিউটিশিয়ানরা। তবে মানুষের বাহ্যিক সৌন্দর্যের চেয়ে অন্তরের সৌন্দর্যের বহিঃপ্রকাশ বেশি জরুরি।
প্রতিমন্ত্রী শনিবার (২১ মে) রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের শৈলপ্রপাত হলে হোয়াইট বাংলা ও এটিএন বাংলার যৌথ আয়োজনে 'বেস্ট বিউটি এক্সপার্ট ২০২১' এর মিরপুর জোনের ফ্রি প্রশিক্ষণ ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, বর্তমানে আয়ুবর্ধক পেশা হিসেবে বিউটিশিয়ান ও মেকাপ আর্টিস্টদের যথেষ্ট কদর রয়েছে এবং দ্রুত এর প্রসার ঘটছে। তাই এ খাতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারও বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.