
রাকিব রিফাত, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) 'আবৃত্তি আবৃত্তি' ও বাংলাদেশের অনলাইন ভিত্তিক আবৃত্তি সংগঠন 'কণ্ঠতরঙ্গ' এর যৌথ সম্পাদনায় আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নাম্বার রুমে এটি অনুষ্ঠিত হয়। আবৃত্তি আবৃত্তি সংগঠন এর উপদেষ্টা খান মাজহারুল হক লিপুর ৫০তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবং তার পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কেক কেটে উদযাপন এবং সবার কণ্ঠে কবিতা আবৃত্তি উচ্চারিত হয়।
অনুষ্ঠানে 'কণ্ঠতরঙ্গ' এর সদস্য এবং 'আবৃত্তি আবৃত্তি' সংগঠনের আজীবন সদস্য রেজাউল করিম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কণ্ঠতরঙ্গের প্রধান পৃষ্ঠপোষক ও আবৃত্তি আবৃত্তি সংগঠন এর উপদেষ্টা খান মাজহারুল হক লিপু, আবৃত্তি আবৃত্তি সংগঠনের আজীবন সদস্য গোলাম রব্বানী, বর্তমান সংগঠনটির সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা-সহ দুই সংগঠনের সদস্যবৃন্দ। এতে যৌথ সঞ্চলনায় ছিলেন সুইটি পাল ও মুহিবুল্লাহ নোমান।
আবৃত্তি সংগঠন সভাপতি নওশীন পর্ণিনী সুম্মা বলেন, লিপু ভাই ছোট বড় সবার সাথে এমন ভাবে মিশে গেছে মনে হয় না ভাই আমাদের সিনিয়র। এই অনুষ্ঠান আয়োজনের পিছনে রয়েছে ভাইয়ের অবদান। ভাইয়ের এই ৫০ বছর শুধু যেন বছর না হোক যেটি যুগ যুগ ধরে আমাদের হৃদয়ে বহমান থাকবেন।
এসময় খান মাজহারুল হক লিপু বলেন, আমি এটাই বলতে পারি যে, আমার জীবনে যা পেয়েছি আমার জীবনে আর কিছু চাওয়ার নাই। আজীবনের জন্য পেয়ে গেছি। সেটা হলো- আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের ভালোবাসা অর্থাৎ তোমাদের ভালোবাসা। সামনে উপবিষ্ট একজন একজন আগামী পথচলার সারথি হবেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.