
রাকিব রিফাত, ইবি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হায়ার (উচ্চতর) নিয়োগ বোর্ডের কার্যক্রম চলমান থাকলেও এতে ‘ফ্যাসিস্ট’ হিসেবে পরিচিত কয়েকজনকে অন্তর্ভুক্ত করায় তীব্র আপত্তি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন জিয়া পরিষদ। সংগঠনের নেতাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ ইবির কয়েকজন বহিরাগত ও এক্সপার্ট সদস্যের মধ্যে আওয়ামী আমলের সাবেক নেতা এবং 'ফ্যাসিস্ট দোসরদের' রাখা হয়েছে।
রবিবার (২৮ সেপ্টেম্বর) জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রফেসর ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহবায়ক প্রফেসর ড. এ.কে.এম মতিনূর রহমান, সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ অন্যান্যরা ইবি ভিসির সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে তারা বোর্ড থেকে ফ্যাসিস্টদের বাদ দেওয়ার দাবি জানান। জিয়া পরিষদের দাবির প্রেক্ষিতে ভিসি বলেন, রেজিস্ট্রারকে ফ্যাসিস্ট'র দোসরদের না রাখার জন্য বলেছি। রেজিস্ট্রার অনেক কষ্টে যাচাই-বাছাই করে দিয়েছেন। তারপরেও কিভাবে কি হলো! আবার এর অনেকটা উপদেষ্টা স্যার নিজেও করেছেন। ফলে উপদেষ্টা দায়ী হলে তার পদত্যাগ দাবি করা হবে বলেও জানান জিয়া পরিষদ।
এদিকে জিয়া পরিষদ বলছে তাদের পক্ষ থেকে পদোন্নতি বোর্ডের কার্যক্রম স্থগিত রাখার দাবি উঠলেও ভিসি তা নাকচ করে দিয়ে বলেন, অনেক শিক্ষকের প্রমোশন দীর্ঘদিন আটকে আছে। পরে জিয়া পরিষদের সদস্যরা বলেন, বোর্ড চলতে পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরিণ বহিরাগত ফ্যাসিস্ট সদস্যরা যেন অন্তর্ভুক্ত না হন।
জিয়া পরিষদ আরো বলেন, লোয়ার বোর্ড, যেটাতে ফ্রেশ নিয়োগ হয়। লেকচারার নিয়োগ হয় যে বোর্ডে। এখানে বহিরাগত ও এক্সপার্ট সদস্যদের আপনি আমাদের জানিয়ে ছিলেন না। না জানার কারণে ধোয়াশা ছিল। পরে বোর্ড আসার পর এর ভিতর অনেক ফ্যাসিস্টের দোসরদের দেখা যায়। আপনারা মনোনয়ন দিয়েছেন সেজন্য ই তো চলে এসেছে। আপনি ভিসি লোয়ার বোর্ডের কথা আমাদের বলছেন না, ধোয়াশার মধ্যে রাখছেন। বিভিন্ন নিয়োগ বোর্ডে আপনি কাদের রাখবেন এটা আমরা এখনো জানি না। ভিসি জিয়া পরিষদকে বলেন, আমরা সর্তক আছি এমন কেউ থাকবে না।
এসময় জিয়া পরিষদ বলেন, হায়ার বোর্ডের মতো লোয়ার বোর্ডে যেন এমন না হয়। এছাড়াও নিয়োগের ব্যাপারে মেধাবী ও স্বচ্ছ হওয়ার বিষয়ে বলেছি। যেন অস্বচ্ছ কিছু না হয়। নিয়োগের মধ্যে যেন কোন প্রকার দুর্নীতি না ঘটে। বিশ্ববিদ্যালয় জুলাই গনঅভ্যুত্থানের বিরোধীদের কোন পদে বসানো যাবেনা এবং বিভিন্ন পদায়নে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তাদের বিষয়টি বিবেচনা করতে হবে।
ইবি জিয়া পরিষদের সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খান বলেন, গতকাল জিয়া পরিষদ থেকে ইবি ভিসির কাছে গিয়েছিলাম বিভিন্ন বিষয়ে কথা বলতে। হায়ার নিয়োগ বোর্ড থেকে ফ্যাসিস্টদের বাদ দেওয়া এবং কোন নিয়োগ বোর্ডে যেন ফ্যাসিবাদী অপশক্তি অংশ না নিতে পারে সেটি বলা হয়েছে। তাদের নাম কিভাবে নিয়োগ বোর্ডে এলো এ বিষয়ে ভিসির কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুধু সাবেক ভিসি প্রফেসর ড. আশকারীর নাম দিয়েছিলাম। আর এটির অনুমোদন করেছে শিক্ষা উপদেষ্টা। লোয়ার নিয়োগ বোর্ডে তালিকা প্রকাশের কথা বলেছি যাতে ফ্যাসিস্টরা আছে কিনা সেটি জানা যাবে। আমরা নতুন বাংলাদেশ পেলেও ইবিতে ফ্যাসিবাদী শক্তি এখনো রয়ে গেছে, যাদের বর্তমান ভিসি বড় বড় পদে পদায়ন করে রেখেছে। এছাড়াও বর্তমান বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ে কথা বলা হয়েছে।
এ বিষয় সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ বিষয়ে প্রশ্ন করা হলে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর বলেন, আমরা কিছু নাম পাঠিয়েছিলাম আর বাহির থেকেও কিছু নাম গিয়েছে। তবে আমরা ফ্যাসিস্টদের নাম পাঠাইনি কিভাবে তারা বোর্ডে এসেছে জানিনা!
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.