
রাকিব রিফাত, ইবি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির উপদেষ্টা পরিষদের চার সদস্য একযোগে পদত্যাগ করেছেন। আগামী ২০২৬–২০২৭ মেয়াদের কর্মকর্তা সমিতির নির্বাচন ও সাধারণ সভা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর দাখিল করে পদত্যাগপত্র জমা দেন। তারা সেখানে উল্লেখ্য করেন, সিনিয়র কর্মকর্তাদের দ্বারা সমিতির স্বার্থ রক্ষার্থে উপদেষ্টা পরিষদ গঠন করা হলেও নির্বাচন ও সাধারণ সভা না হওয়ার বিষয়টি অচলাবস্থার সৃষ্টি করেছে। জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সিদ্ধান্ত অনুযায়ী তারা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগকারী চার সদস্য হলেন- মোঃ আলাউদ্দিন, এস্টেট প্রধান (এস্টেট) ও আহ্বায়ক, উপদেষ্টা পরিষদ, ড. মোঃ ওয়ালিউর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও সদস্য, উপদেষ্টা পরিষদ, মোঃ গোলাম মওলা, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ও সদস্য, উপদেষ্টা পরিষদ, মীর সিরাজুল ইসলাম, উপ-রেজিস্ট্রার (প্রশাসন) ও সদস্য, উপদেষ্টা পরিষদ।
পদত্যাগপত্রে তারা দ্রুত নির্বাচন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং সমিতির সার্বিক স্বার্থে বর্তমান অচলাবস্থা নিরসনের আহ্বান জানান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.