
নেত্রকোনায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১১ নভেম্বর) শহরের মুক্তারপাড়ায় অবস্থিত নেত্রকোনা পাবলিক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শাখার কো-অর্ডিনেটর জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন মাদরাসার প্রিন্সিপাল ইনচার্জ মাওলানা মো. সাখাওয়াত হোসাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা'মিরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি ড. আবু ইউসুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনামুল হক, সহকারী অধ্যাপক বদরুল আমিন, সিবিএসটির প্রিন্সিপাল শাহ মোস্তফা নূর, নেত্রকোনা প্রেসক্লাবের সেক্রেটারি মাহবুব কিবরিয়া হেলিম, ইসলামী ব্যাংক পিএলসি নেত্রকোনা শাখার প্রধান বনি আমিন, অগ্রণী ব্যাংকের ম্যানেজার আরিফুজ্জামান, চিকিৎসক ডা. সরওয়ার, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল ইসমাঈল মোল্লা, ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল তাসনিম আলম ও শিক্ষাবিদ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সবক প্রদান করেন নেত্রকোনা সদর হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আতাউর রহমান। এ সময় মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষাগত ও অন্যান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.