মানুষ মানুষের জন্য। এ উক্তিটাকে মনে ধারণ করে মানুষের পাশে দাড়ান, প্রতিবেশীদের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিন নাম মোঃ আব্দুল্লাহ্ দুই ছেলের জনক তিনি। বড় ছেলে আবু বক্কর (৫) এবং ছোট ছেলে আবু হুরায়রা (১)। দুই ছেলে স্ত্রীকে নিয়ে তাঁর ছিল সুখের সংসার। মানুষের বিপদে ছুটে যেতেন আব্দুল্লাহ্ কিন্তু এখন কারো পাশে দাড়াতে পারছেন না। কেনো না সে এখন নিজেই বিপদগ্রস্ত।
২ মাস আগে পেটে ব্যাথা নিয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন তিনি এরপর শারীরিক অবস্থার উন্নতি না হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে পেরণ করেন এরপর ডক্টর তার কিছু পরিক্ষা নিরীক্ষার পর রিপোর্ট দেখে বলেন তার পেটের নাড়ি নষ্ট হয়ে গেছে তাকে দ্রুতই অপারেশন করতে হবে এরপর তারা আব্দুল্লাহ্কে অপারেশন করলেন কিন্তু কোন লাভ হলো না দিনদিন তার শরীরের অবস্থা আরও খারাপ হতে লাগলেন পরবর্তী সেখানকার ডক্টর তার পেটে সেলাই না দিয়ে টেপ মেরে ওই অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললেন তার পরিবার দেরি করলেন না তার চিকিৎসার জন্য ওই মুহুর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন কিন্তু দুর্ভাগ্য আব্দুল্লাহ্কে দেখে তারা সেখানে ভর্তি নিলেন না ওই মুহুর্তে তাকে ফেরত দিলেন। এরপর তার পরিবার তাকে নিয়ে ভর্তি করলেন খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে।
সেই থেকে চিকিৎসা চালাচ্ছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি সচ্ছল মধ্যবিত্ত পরিবার আজ নিঃস্ব। যে মানুষটি একসময় বিভিন্ন মানুষের বিপদে আপদে সবার আগে সাহায্যের হাত বাড়াতেন, তাঁর চিকিৎসা ব্যয় ও সংসার চলে এখন অন্যের সাহায্য সহযোগিতায়।
যশোরের মনিরামপুর উপজেলার ১২ নং শ্যামকুড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শ্যামকুড় গ্রামের আব্দুর রাজ্জাক হোসেনের ছোট ছেলে আব্দুল্লাহ্। বর্তমান ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ২-৩ হাজার টাকার মত ঔষধের ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার উপর বিভিন্ন পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে তাঁর পরিবার এখন ক্লান্ত। তবুও তাঁর পরিবার স্বপ্ন দেখে আব্দুল্লাহ্কে সুস্থ করে ঘরে ফেরার।
তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে তার পরিবার সাহায্যের আবেদন করে বলেন, আপনারা যারা ভাল আছেন তাঁদের কাছে মিনতি আমরা বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার ছেলের জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।
(আপনারা চাইলে রোগীর পরিবারের সঙ্গে কথা বলতে পারেন এবং আব্দুল্লাহ্কে দেখতে পারেন।)
রোগীর বাবা আব্দুর রাজ্জাক এর বিকাশ নাম্বারঃ- ০১৯১৪-৪৯৫২৬৮
রোগীর চাচাতো ভাই নয়ন এর নগদ নাম্বারঃ- ০১৬০৮-৪৭৩৮০৫
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.