
রাকিব রিফাত, ইবি:
সম্মিলিত পেশাজীবী পরিষদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা পঠন উপলক্ষে অদ্য ১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার মীর সিরাজুল ইসলাম।
সভায় সংগঠনের সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে উপ-রেজিস্টার মোঃ হাফিজুর রহমানকে আহ্বায়ক এবং মোঃ রবিউল ইসলাম বুড়োকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
এ সময় সভায় উপস্থিত থেকে স্বাক্ষর করেন ড. ওয়ালিউর রহমান, আনার পাশা, গোলাম মতলা, হাফিজুর রহমান, মীর সিরাজুল ইসলাম, লুৎফর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মজিদ।
সভা শেষে নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.