
বগুড়ার শিবগঞ্জে এসি বিস্ফোরণে নাবিল পরিবহনের চলন্ত বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে বাসের ভেতরে থাকা ২০ যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
মঙ্গলবার (২১ জুন) রাত সাড়ে ১২টার দিকে শিবগঞ্জের মোকামতলায় বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসযাত্রী জামিরুল ইসলাম বলেন, দিনাজপুর থেকে নাবিল পরিবহনের স্ক্যানিয়ার ওই বাসটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
মোকামতলায় পৌঁছানোর পরপরই একটি এসিতে বিস্ফোরণ ঘটলে বাসে আগুন ধরে যায়। আমরা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ি। তিনি আরও জানান, বাসটি ছাড়ার পর থেকেই এসিতে সমস্যা দেখা দিয়েছিল।
মোকামতলা পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.