
লাতিফুল আজম, কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে রিকশা ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শাহিন হাসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকালে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর মিস্ত্রি পাড়া গ্রামে।
জানা যায়, পুটিমারী ইউনিয়নের দক্ষিণ ভেড়ভেড়ি পূর্বপাড়া গ্রামের রতন ইসলামের ছেলে শাহিন হাসান তার মায়ের সঙ্গে নানার বাড়ি কালিকাপুর মিস্ত্রি পাড়ায় যায়। নাতিকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে পাকা রাস্তায় ধান শুকাতে যায় নানি। এসময় শিশুটি চার্জার রিকশাভ্যানের চাকায় পিষ্ট হলে রংপুর মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মত্যু হয়। কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.