শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: খুলনা মহানগরীর দৌলতপুর নতুন রাস্তার মোড় এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রবিবার (২৩ জানুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক মোঃ প্রশান্ত কুমার বালা (৩৭) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেনেরচর এলাকার প্রফুল্ল কুমার বালার পুত্র। নিহত প্রশান্ত গোপালগঞ্জ জেলার শিক্ষা অফিসের অফিস সহকারী।
মোটরসাইকেলের পেছনে থাকা নব কুমার বিশ্বাসের পুত্র সুজিত কুমার (২৫) আঘাতপ্রাপ্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শেখ মোঃ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.