প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৮:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৩, ৮:২৩ পি.এম
গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার (৫ জুন) সকালে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের গঙ্গলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু পল্লবী রাণী গোমস্তাপুর উপজেলার গঙ্গলপুর গ্রামের শ্রী প্রদীপ হালদারের মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল ১০ টার দিকে পল্লবী রাণী সবার আগোচরে পাশ্ববর্তী পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে মারা যায়। পরবর্তীতে তাকে অনেক খোঁজাখুজি না পেয়ে সকাল সারে ১০ টার দিকে স্থানীয়দের তথ্য দেয় যে সে পুকুরে গোসল করতে নেমেছিলো। সেই তথ্য মতে পুকুরে খোঁজাখুজি করলে পল্লবী রাণীকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। এ মৃত্যুর ব্যাপারে কারো কোন অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে মৃত্যুর লাশ সৎকারের জন্য তার বাবা শ্রী প্রদীপ হালদারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.