
রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মা-মেয়েসহ ৩ জন দগ্ধ হয়েছেন। আহতদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)।
শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উত্তরখানের রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামে একটি ৮ তলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটেছে। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম জানান, বাড়িটির তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকেন তারা। সন্ধ্যায় স্ত্রী ও মাহজাবিন ইসলাম দিনিয়া নামে মেয়ে সন্তানকে নিয়ে বাইরে থেকে বাসায় আসেন তিনি।
এরপর ডালিয়া তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজুকে নিয়ে রান্না ঘরে যান। সেখানে চা রান্না করার জন্য অটো চুলাতে আগুন জ্বালাতেই বিকট বিস্ফোরণ হয়।
বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, তাদের তিনজন শরীরে দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.