প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২০, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২১, ৮:৩৪ পি.এম
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত মা-ছেলে এবং আহত ১৫

আবু সালেহ মুসা, আমতলী উপজেলা প্রতিনিধি: বরগুনার আমতলীতে দুইটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলে নিহতসহ আহত ও ১৫ জন। শনিবার বিকেলে আনুমানিক ৩.৩০ এর দিকে আমতলী উপজেলার আমড়াগাছিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায় , ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন এবং কুয়াকাটা থেকে ছেড়ে আসা সেবা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত সংঘর্ষে দুই বাসের ভেতর থেকে ১৭ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়।
পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আয়েশা বেগম নামে এক মহিলা ও তার শিশু ছেলেকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, খবর পেয়ে আমতলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত অবস্থায় ১৭ জনকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা এক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর দু'টি বাসই জব্দ করা হয়েছে এবং বাসের চালকসহ তার সহযোগীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.