ঢাকার ধামরাইয়ে একটি তুলা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা করছে। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বুধবার (৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের ধানতারা বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা জানান, সকালের দিকে হঠাৎ করেই একটি তুলার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত (১০:১৫ মি) আগুন নির্বাপণ করা সম্ভব হয়নি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.