নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় হাজেরা (৩০) ও নাসিমা (২০) নামে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বিনাইরচর এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক। পুলিশ ও এলাকাবাসী জানায়, মিল ছুটি হওয়ার পর কোম্পানির গাড়ী দিয়ে শ্রমিকরা তাদের বাড়ি ফিরছিল। ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা ঘটে।
আহতদের বেশীর ভাগের বাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.