স্টাফ রিপোর্টার: নড়াইলের লোহাগড়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জনি শেখ লোহাগড়া উপজেলার কোলা গ্রামের মো. মিজানুর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, বুধবার বেলা ১১টার দিকে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে রাজুপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.