প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৬, ২০২২, ১০:৪৪ এ.এম
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান দেখে আর বাড়ী ফেরা হলনা অহিদুলের

সেতু দেখে বাড়ী ফেরার পথে ফরিদপুরের নগরকান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে যশোরের দুইজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতদের একজন হলেন রুপদিয়া বাজারের পার্টস ব্যবসায়ী অহিদুল ইসলাম। তিনি সুরোত আলী মার্কেটের জামান মেশিনারীর মালিক। অহিদুলের গ্রামের বাড়ি মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অপরজনের বাড়ী রুপদিয়ার কচুয়া গ্রামে।
তাদের এই অকাল মৃত্যুতে পুরো ঢাকুরিয়া ইউনিয়ন জুড়েই চলছে শোকের মাতম।
“আমরা নিহত দুজনের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি”।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.