
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মিলার শেখ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলার উপজেলার বাউরা ইউনিয়নের নবীনগর গ্রামের বাচ্চা শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাউরা বাজার থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন মিলার।
এ সময় বুড়িমারীগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.