প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৬, ২০২৬, ৭:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ১১:১৫ পি.এম
আদিতমারীতে বাড়ির পিছনের গর্তে ডুবে শিশুর মৃত্যু

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির পাশের গর্তে জমানো পানিতে ডুবে হাসিবুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার(২ এপ্রিল) বিকেলে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
মৃত শিশু হাসিবুল ইসলাম উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা এলাকার নুর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু হাসিবুল ইসলাম। বিকেলে সকলের অগোচরে বাড়ির পিছনের গর্তে পড়ে যায়। পরে বাড়ির লোকজন গর্ত থেকে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
মহিষখোচা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক : সুমন চক্রবর্তী
কলম কথা লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
গভ: রেজি নং- কেএইসসি-২০৭৭/২০২১
[email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.