
বরিশালের উজিরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ৮ যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও ১৫ বাসযাত্রী।
রোববার (২৯ মে) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে যাত্রী নিয়ে শনিবার রাতে ভান্ডরিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে যমুনা লাইন পরিবহনের একটি বাস। উজিরপুরের সানুহার এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে বসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এতে শিশু ও নারীসহ ৮ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২-১৫ জন। নিহত ও আহতদের তাৎক্ষনিক নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৫
Copyright © 2026 kolomkotha. All rights reserved.